1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শীতার্তদের পাশে পূর্ণিমা ও ইমন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

pic-13

স্টাফ রিপোর্টার: শীতার্ত দরিদ্র মানুষের দুর্ভোগে পাশে এগিয়ে আসার জন্য আহ্বান জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা ইমন। এ নিয়ে তারা ভিডিওতে বার্তা দিয়েছেন। পূর্ণিমার ভিডিও বার্তার আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ ছবির ‘প্রেমী ও প্রেমী’ গানটি। তিনি বলেছেন, ‘দুঃস্থ ও শীতার্তদের জন্য সবারই হাত বাড়ানো প্রয়োজন। আমি আছি তাদের পাশে। আপনারাও এগিয়ে আসুন।’
ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের মাধ্যমে তৈরি হয়েছে ভিডিও দুটি। ইমন ভিডিওতে জানান, ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের উদ্যোগে ২৬ ডিসেম্বর চট্টগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তার কথায়, ‘আমাদের শিল্পীদের মতো সাধারণ মানুষের কাছেও অনেক পোশাক থাকে। এগুলোর মধ্য থেকে একটি পোশাকও যদি শীতার্ত মানুষকে দিতে পারি, তাহলে তাদের কিছুটা হলেও অভাব পূরণ হতে পারে। চলুন আমরা এই প্রচেষ্টা অব্যাহত রাখি।’ পূর্ণিমা ও ইমনের পাশাপাশি এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী মনির খান, আলম আরা মিনু, হাসান চৌধুরী, বিপ্লব, রাফাত, আরজে রাজু, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, কৌতুক শিল্পী শাহীন।
প্রজন্ম জাগো দেশের কল্যাণে গান নিয়ে কাজ করছে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ। সংগঠনটি এ নিয়ে তৃতীয়বারের মতো শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি হাতে নিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |