1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

চট্টগ্রাম সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

গোলাম রাশেদ: গতকাল বৃহস্পতিবার ঢাকার তোপখানা রোডস্থ চট্টগ্রাম ভবনে চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ২০১৬-১৭ মেয়াদের নর্বনির্বাচিত নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান চট্টগ্রাম সমিতি-ঢাকা’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আ ম ম নাসির উদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মিসেস লায়লা সিদ্দিকী  এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম খান, রেজাউল হক চৌধুরী মুশতাক, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, সাবেক মন্ত্রীপরিষদ সচিব মো. আবু সোলায়মান চৌধুরী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সাবেক সচিব মো. দিদারুল আনোয়ার, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, প্রফেসর হান্নানা বেগম, প্রফেসর লুৎফুন্নাহার নিজাম।

চট্টগ্রাম সমিতি-ঢাকার দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব মো. আবদুল করিম এবং বিশিষ্ট ব্যবসায়ী নাছির উদ্দিন যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |