1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ইংরেজি মাধ্যম স্কুলে দরকার সরকারি নিয়ন্ত্রণ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬
  • ১৭১ বার পড়া হয়েছে

দীর্ঘদিন পর সরকারের নিয়ন্ত্রণে আসছে দেশের ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। প্রস্তাবিত শিক্ষা আইনে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি নির্ধারণে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন নিতে হবে। আইন লঙ্ঘন করে অতিরিক্ত অর্থ আদায় করলে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা অর্থদণ্ড ও এক বছরের কারাদণ্ডের প্রস্তাব করা হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে এই শিক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে। খসড়া আইনটি চূড়ান্ত হলে শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলেই এর দ্বারা উপকৃত হবেন বলে আশা করা যায়।

এতদিন ইংরেজি মাধ্যমের স্কুলে ভর্তি, বেতন, টিউশন ফি নির্ধারণে কোনো নিয়ন্ত্রণ ছিল না। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছেমতো শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করতো। সমন্বয় ছিল না স্কুলগুলোর কারিকুলামেও। ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বিরুদ্ধে অতিরিক্ত টিউশন ফির অভিযোগ অতি পুরনো। এমনকি অনেক প্রতিষ্ঠানের মান নিয়েও রয়েছে প্রশ্ন। এই ব্যাপারেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। তবে শুধু আইন করলেই হবে না। সেটি যাতে বাস্তবায়িত হয় তাও দেখতে হবে। নতুন আইনের মধ্য দিয়ে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি শৃঙ্খলা ফিরে আসুক- এটাই আমাদের প্রত্যাশা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |