স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের দিনে রোববার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ১২ কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন ইজতেমা ফেরত মুসল্লিরা।
ইজতেমা ময়দান থেকের বের হয়েই ধর্মপ্রাণ মুসল্লিরা টঙ্গি ব্রিজ, উত্তরার বোর্ডবাজার ও উত্তরা ১০ নং সেক্টরের রাস্তায় দীর্ঘ যানজটের কবলে পড়েছেন। আজ আখেরি মোনাজাত শুরু হওয়ার আগে থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস, পিকআপ, লেগুনাসহ বিভিন্ন যানবাহনের প্রচন্ড জট লেগে যায়। এতে মোনাজাত শেষে বাড়ি ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে মুসল্লিদেরকে। বাধ্য হয়ে অধিকাংশ মুসল্লিই পায়ে হেঁটে নিজ গন্তব্যে রওনা হয়েছেন। এদিকে যানজট নিরসনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন।