1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

বন্দুকযুদ্ধে হোসনি দালানের হামলাকারীরা নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: রাজধানীর হাজারীবাগে বন্দুকযুদ্ধে নিহত দুইজন পুরাতন ঢাকার হোসনি দালানের হামলাকারী বলে জানিয়েছেন মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, পুরাতন ঢাকার হোসনি দালানে হামলার মূলে ছিল ৬ জন। এদের মধ্যে ৩ জন হামলায় সরাসরি অংশ নেয় এবং বাকি ২ জন ছিল পরিকল্পনায়। এদের মধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। বাকি ২ জন ডিবি পুলিশের সঙ্গে বৃহস্পতিবার রাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. আরমান, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব ও নুর মোহাম্মদ ওরফে লেংড়া মাস্টার। গত রাতে বন্দুকযুদ্ধে নিহত হয় জেএমবির ঢাকা দক্ষিণের সামরিক কমান্ডার কামাল ওরফে হিরণ। ফলে হোসনি দালানের ঘটনায় গ্রেফতারের বাকি থাকলো সজিব নামে আরো একজন।

মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গত রাতে হোসনি দালানে সরাসরি অংশগ্রহণকারী আরমান, জাহিদ হাসান রানা ওরফে মুসহাব ও নুর মোহাম্মদ ওরফে লেংড়া মাস্টারকে গ্রেফতার করা হয়। কামাল ওরফে হিরণ, শাকিল ওরফে মোস্তাক, আব্দুল্লাহ ওরফে নোমান, রিপন, ফারদিন ওরফে সজল ঢাকার হাজারীবাগে অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর হাজারীবাগের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

হাজারীবাগ থানাধীন বারইখালী এলাকাধীন পশ্চিম সুলতানগঞ্জ বেড়িবাঁধ, সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল রোডের সিকদার এস্টেটের বালুর মাঠে পৌঁছলে জেএমবির ছোড়াগুলি ও দেশীয় গ্রেনেড হামলায় ২ জন পুলিশ সদস্য আহত হন। পুলিশের পাল্টাগুলিতে জেএমবি ঢাকা উত্তরের সামরিক কমান্ডার আব্দুল্লাহ আল নোমান ওরফে আব্দুল্লাহ ও হোসনি দালানে আক্রমণকারী হিরণ আহত হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ কাঠের বাটযুক্ত ২টি ওয়ান সুটারগান, ১টি চাকু এবং ১ টি কালো রং-এর পালসার মোটরসাইকেল ঢাকা মেট্রো-ল-২৩-০৫৬৮, বিস্ফোরিত গ্রেনেডের কয়েক টুকরা লোহা উদ্ধার করা হয়।

যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা শাহআলী থানার ব্লক নং-এ, নং রোডের ৩নং বাসায় নিয়মিত যেত এবং গ্রেনেড তৈরি ও জঙ্গি প্রশিক্ষণসহ জঙ্গি কার্যক্রম সংক্রান্তে পরিকল্পনা প্রণয়ন করত। তিনি বলেন, হোসনি দালানে হামলায় একজন এবং গাবতলী ও আশুলিয়ায় ২ পুলিশকে হত্যার ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। পলাতক তিনজনের ২ জনের স্থান ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। খুব শিগগিরই তাদেরও গ্রেফতার করা হবে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার ডিসির (দক্ষিণ) নির্দেশনায় জঙ্গি দমন ও আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. আহমেদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |