1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জেএসসির ফল পুনর্নিরীক্ষণে আবেদনের রেকর্ড

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ১৩২ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: সদ্য প্রকাশিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। দ্রুত ফলাফল প্রকাশের কারণে পরীক্ষার্থীরা কাঙ্খিত ফল না পেয়ে এই আবেদন করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর প্রকাশিত হয় জেএসসি পরীক্ষার ফল। এবার ২২ লাখ ৭২ হাজার ২৮৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করে ২০ লাখ ৯৮ হাজার ৮২ জন। পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। কিন্তু পরীক্ষায় প্রাপ্ত ফলে অসন্তুষ্টি জানিয়ে আটটি বোর্ডে পুনরায় খাতা দেখার চ্যালেঞ্জ করে ৬৩ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এই আবেদনকারীরা মোট ১ লাখ ২৪ হাজার ৭৮৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করেছেন। যা পরীক্ষায় অংশগ্রহণ করা মোট শিক্ষার্থীর প্রায় ৪ শতাংশ। ঢাকা বোর্ডে ফল আপত্তিকারীর সংখ্যা সর্বোচ্চ। প্রায় ৫৪ হাজার ১৫১টি বিষয়ভিত্তিক আবেদন করেছেন এ বোর্ডের পরীক্ষার্থীরা।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, জেএসসিতে এত সংখ্যক শিক্ষার্থী পুনর্নিরীক্ষণ আবেদন করার এটাই রেকর্ড। এর আগে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দেড় লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছিল। গত ৩১ ডিসেম্বর ফল প্রকাশের পরদিন থেকে চলতি বছরের ৭ই জানুয়ারি পর্যন্ত পুনর্নিরীক্ষার আবেদন নেয়া হয়। এরপর ১৩ জানুয়ারি পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য উত্তরপত্রের তালিকা জমা নেয়া হয়। নিয়ম অনুযায়ী খাতা পুনর্মূল্যায়ণ করে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই অনুযায়ী আগামী ৩০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |