1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মডেল হবে: আইভী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বাংলাদেশের মধ্যে একটি মডেল সিটি কর্পোরেশন হিসেবে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার সিটি কর্পােরেশনের বন্দর রামনগরস্থ ২৬নং ওয়ার্ডে ৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে আর সিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, সারা বাংলাদেশে যতগুলো সিটি কর্পোরেশন রয়েছে উন্নয়নের দিক থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এগিয়ে রয়েছে। নারায়ণগঞ্জের মতো এত কাজ কোথাও হয়নি। তিনি আরও বলেন, আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে জনগণ সেই কাজের বিচার করবেন। আমি কারও ক্ষতি করিনি। শুধু মানুষের অধিকার বাস্তবায়নের জন্য মাঝে মধ্যে কড়া কথা বলেছি। ভবিষ্যতে আমি তা বলেই যাব। এতে কারো ভালো লাগুক আর নাই লাগুক তা আমার দেখার বিষয় না। আর আমি কাউবে ভয় পেয়ে কথা বলি না। সরকারের আন্তরিক সহযোগিতার ফলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুটি ওয়ার্ডের ৪শ কোটি টাকার কাজ চলছে। ইতিমধ্যে প্রতিটি রাস্তা আরসিসি ও গভীর ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে করে জনগণ এলাকার জলাবদ্ধতা থেকে রেহাই পেয়েছে। আরও ৩৫ কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে। বাকি ১০ মাসে সকল কাজ শেষ করার চেষ্টা করা হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫নং ওয়ার্ড কাউন্সিলর এনায়েত হোসেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সিরাজুল ইসলাম, নারী কাউন্সিলর শাহী ইফ্ফাত জাহান মায়া, ইঞ্জিনিয়ার সিরাজী, ইঞ্জিনিয়ার আনোয়ার, মাসুম হাসান, হাজী জাহাঙ্গীর, শাশীম, আনোয়ার, মোতালেব, হিরু, আউয়াল, বাদল, রাসেল, তারেক, বাপ্পী, রাতুল, শাওন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |