1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

ভোট ডাকাতি আর জালিয়াতি বিএনপি ও জাতীয় পার্টির অভ্যাস

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ জানুয়ারী, ২০১৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভোট ডাকাতি আর জালিয়াতি সামরিক শাসনের মধ্যে ক্ষমতা দখল করা বিএনপি ও জাতীয় পার্টির অভ্যাস বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় সৈয়দ আশরাফুল ইসলাম এ মন্তব্য করেন।

গত পৌরসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে সৈয়দ আশরাফুল ইসলাম আরও বলেন, সারাদেশে পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে আমারও উল্লাস আছে। কিন্তু ব্যথিত কয়েকটি কারণে। এ নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু বিষয় আমি কখনও মেনে নিতে পারবো না। কিশোরগঞ্জের বাজিতপুরে অনিয়ম কারচুপির ইঙ্গিত করে সৈয়দ আশরাফ বলেন, বাজিতপুরে আওয়ামী লীগের মেয়র নির্বাচন করে পরাজিত হলে এমন কি হতো? এতে কি সরকারের পতন হয়ে যেতো? এটা কোন অবস্থাতেই আওয়ামী লীগের আচরণের সঙ্গে যায় না।

অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কর্মীসভায় বক্তব্য করেন, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি ও দিলারা বেগম আসমা এমপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |