1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ শুক্রবার সকালে বাসের চাপায় আবু তাহের (২৬) নামের মোটরসাইকেলের একজন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই আরোহী। সকাল আটটার দিকে উপজেলার গলাচিপা-পটুয়াখালী সড়কের সিকদার বাড়ির মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত তাহেরের বাড়ি উপজেলার গোলখালী ইউনিয়নে। আহত দুজনকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে তাহের দুজন যাত্রী নিয়ে মোটরসাইকেলে চড়ে উপজেলার হরিদেবপুর থেকে পটুয়াখালীর উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় সিকদার বাড়ির মোড়ে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস তাহেরের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। অপর দুই আরোহী গুরুতর আহত হন। তবে বাসটি আটক করা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |