1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রংপুরে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬
  • ২০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তীব্র শীত আর শৈত্য প্রবাহে রংপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তুষারাচ্ছন্ন বাতাস আর ঘন কুয়াশায়সহ হাড় কাপাঁনো শীতে জবুথবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। গত চারদিন ধরে রংপুরে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এতে সর্দি, কাশি ও হাপানিজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মজুর পরিবারের মধ্য বয়সী ও বৃদ্ধরা কর্মহীন হয়ে পড়েছেন।

রংপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রচণ্ড শৈত্যপ্রবাহে জনজীবন অচল হয়ে পড়েছে। একই সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে দুপুর ১২টা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতে অভাবি মানুষের জীবন বাঁচানোই দায় হয়ে পড়েছে।

গত বুধবার থেকে এ অঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে, যা আরো কয়েকদিন স্থায়ী হতে পারে। শুক্রবার রংপুরে বাতাসের আদ্রতা ছিল ৭৮ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শীত থেকে বাঁচতে গরম কাপড়ের দোকানগুলোতে মানুষের ভীড় ক্রমেই বাড়ছে। সরকারিভাবে যে কম্বল বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে পোল্টি শিল্পের মুরগি মারা যাচ্ছে। প্রচণ্ড শীতে বীজতলার চারা নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আগামী ইরি-বোরো আবাদ নিয়ে শঙ্কায় রয়েছে কৃষকরা। সেই সঙ্গে আশংকায় দিন কাটছে আলু চাষীদের। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে শীতজনিত রোগ নিউমোনিয়া ও সর্দি-ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন ৫০ থেকে ৬০ জন শিশু ভর্তি হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানা গেছে।

রংপুর জেলা প্রশাসকের ত্রাণ শাখা জানিয়েছে, এ পর্যন্ত ৩০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |