জোবায়ের হোসেন: সাংবাদিক নেতা আলতাফ মাহমুদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। তার প্রথম জানাজা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বেলা সাড়ে ১১টায় এবং দ্বিতীয় জানাজা বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন; তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গির কবিব নানাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।
এছাড়াও জানাজায় আরো অংশ নেন; প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল , সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।