1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রারদের কর্মবণ্টন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১৯ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: প্রশাসনিক স্বার্থে সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ও সমপর্যায়ের কর্মকর্তাদের কর্মবণ্টন করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে; যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী রেজিস্ট্রার (অর্থ ও উন্নয়ন) মো. ইসমাইল হোসেন হিসাব শাখা ১, ২ ও ৩, বাজেট, ক্রয় ও লাইব্রেরি শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইঁয়া নিয়োগ, বিবরণী ও ইন্সপেকশন শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) মোহাম্মদ আক্তারুজ্জামান ভুইঁয়া (ভারপ্রাপ্ত), বেঞ্চ ও ডিক্রি শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (আদি অধিক্ষেত্র) সোহাগ রঞ্জন পাল রিট, ফরমস অ্যান্ড স্টেশনারি শাখা, সহকারী রেজিস্ট্রার (পরিবহন) সোহাগ রঞ্জন পাল (ভারপ্রাপ্ত), সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) মো’তাছিম বিল্লাহ, পত্র বিনিময়, রেফারেন্স ও আদান-প্রদান শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বেগম মেহনাজ সিদ্দিকী, সহকারী রেজিস্ট্রার (সাধারণ ও সংস্থাপন) আদিম দেওয়ানি, সুপ্রিমকোর্ট জাদুঘর, সুপ্রিমকোর্ট মেডিকেল সেন্টার, ডে-কেয়ার সেন্টার শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। এছাড়াও বেগম মেহনাজ সিদ্দিকী জুডিশিয়াল রিফর্ম সংক্রান্ত কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা করবেন।

সহকারী রেজিস্ট্রার (অনুলিপি ও মহাফেজ) মো. নুরুল ইসলাম, নকল ও রেকর্ড শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (ফৌজদারী-২) মোহাম্মদ সাইফুল ইসলাম মিয়া, ফৌজদারী মিস শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (ফৌজদারী-১) মো. সিদ্দিকুর রহমান, ফৌজদারি আপিল ও জেল আপিল শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-২) স্বপন বিকাশ বড়ুয়া, আপিল (প্রথম আপিল-ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল) শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।

এছাড়া বেগম সুলতানা, সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১), রুল, বঙ্গনুাবাদ, এস.সি.এ শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন। মো. মোবারক আলী মিঞা, সহকারী রেজিস্ট্রার (ফৌজদারী-৩), ফৌজদারি শাখা, ডেথ রেফারেন্স ও ফৌজদারী রিভিশন, পেপার বুক,  ষ্ট্যাম্প রিপোর্টার (ফাইলিংসহ), কমিশনার অব এফিডেবিট শাখা নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধান করবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |