1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

ক্রীড়াঙ্গনে দুর্নীতি প্রতিরোধে ন্যায়পালের দাবি টিআইবির

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১১০ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেল: ক্রীড়াঙ্গনে দুর্নীতি প্রতিরোধে একজন ন্যায়পাল নিয়োগের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। মঙ্গলবার ধানমণ্ডির মাইডাস সেন্টারে টিআইবির গ্লোবাল করাপশন প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এ দাবি জানান।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও বাণিজ্যিকীকরণ ও দুর্নীতির আঁচ লাগতে শুরু করেছে। খেলাধুলার উন্নয়নের পরিবর্তে এটা আর্থিক লেন-দেন ও বাণিজ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ইফতেখারুজ্জামান বলেন, ক্রীড়াঙ্গনে সারাবিশ্বে বছরে ১৪৫ বিলিয়ন ডলারের ব্যবসা হয়। ফলে সেখানে রাজনৈতিক প্রভাব এত বিপুল ও অর্থের পরিমাণও এত বেশি যে যে দুর্নীতি এড়ানোটা প্রায় অসম্ভব।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট নিয়ে কিছু পর্যালোচনা আছে প্রতিবেদনে, যেখানে মূলত দেখা গেছে বিশেষ করে টি-টুয়েন্টি ফরম্যাট চালুর পর বাণিজ্যিকিকরণ হয়েছে এই খেলার। একটা সময় বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা হত। এখন বিভিন্ন ক্লাব এবং ফ্রাঞ্চাইজির সাথে প্রতিযোগিতা হয়। যে কারণে টিভি স্বত্বসহ নানা বিষয় চলে এসেছে, এর সাথে এসেছে অতিরিক্ত বিনিয়োগ এবং অতিরিক্ত মুনাফার প্রশ্ন। ফলে বিশ্বের অন্য যেকোন দেশের মত এই খেলাতেও চলে এসেছে বাণিজ্যিকিকরণ, সুশাসনের অভাব এবং দুর্নীতির ছোঁয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |