1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

নিজেকে স্বৈরাচার বলে স্বীকার করলেন এরশাদ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নিজেকে ‘স্বৈরাচার’ বলে স্বীকার করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যদি আমার মত আরো স্বৈরাচার থাকতো তবে দেশ আরো উন্নত হতো। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এরশাদ তার আত্মজীবনী গ্রন্থ ‘আমার জীবন, আমার কর্ম’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।

এরশাদ বলেন, কীভাবে আমি স্বৈরাচার হলাম। কেন স্বৈরাচার হলাম এর বর্ণনা আছে আমার আত্মজীবনীতে। এর মধ্যে প্রতিটি কথা সত্য। কেন এখনও বলি, যদি আমার মত আরো স্বৈরাচার জন্মগ্রহণ করতো তাহলে বাংলাদেশ আরো অনেক উন্নত দেশ হতে পারতো তারও বর্ণনা আছে এতে (বইয়ে)।

মোড়ক উন্মোচন করেন সমাজবিজ্ঞানী, লেখক, সাবেক মন্ত্রী ড. মীজানুর রহমান শেলী।  এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সচিব মোকাম্মেল হক, মফিজুল ইসলাম, ছড়াকার রফিকুল হক দাদু ভাই এবং হুসেইন মুহম্মদ এরশাদ নিজে।

বইটিতে ৯ বছর রাষ্ট্রক্ষমতা, বিরোধী রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে ক্ষমতা ছেড়ে দেয়া, বিয়ে, জেল জীবনসহ প্রায় সব বিষয়ই উঠে এসেছে। তবে নেই জিনাত মোশাররফ, বিদিশা, জিন্নাতসহ তার বান্ধবীদের কোন বিষয়! প্রায় এক ৯শ’ পাতার এ বইয়ের মূল্য ধরা হয়েছে ১২শ’টাকা।  বইটি প্রকাশিত হয়েছে আকাশ প্রকাশনী থেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |