1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

দুর্নীতি কমাতে অনলাইনে হজ সেবা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ১১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি ও অস্বচ্ছতা দূর করতে হজের ভিসাসহ সব ধরনের সেবা অনলাইনে দেয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘হজ ও ওমরাহ মেলা ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি।

তিনি বলেন, এবার থেকে হজে যেতে হলে প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্ধারিত অর্থ অনলাইনে (ই-পেমেন্ট) পরিশোধ করতে হবে। পরে সংশ্লিষ্ট ব্যক্তির নামে রেজিস্ট্রেশনের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ভিসা এন্ট্রি হবে। এবার হজ করতে প্রত্যেককে প্রায় ৩ লাখ ৫ হাজার টাকা ব্যয় করতে হবে বলেও জানান ধর্মমন্ত্রী।

হজে লোক পাঠানো এজেন্সিগুলোর সমিতি- হাব আয়োজিত মেলায় অন্যদের মধ্যে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, মন্ত্রণালয়ের সচিব মোহা. আব্দুল জলিল, হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার ও মহাসচিব শেখ আব্দুল্লাহ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আগামী ২০ মার্চ এ বছরের হজ কার্য়ক্রম উদ্বোধন করা হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার যেতে পারবেন সরকারিভাবে; বাকিরা বেসরকারিভাবে। তবে সৌদি কর্তৃপক্ষের কাছে আরো ৫ হাজার জনকে হজের সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |