1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

আজ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আদালত প্রতিবেদক: আজ শুরু হচ্ছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০১৬-১৭ বর্ষের নির্বাচনের ভোটগ্রহণ ।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস জানান, সুপ্রিমকোর্ট (বার) আইনজীবীদের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অ্যাডভোকেট এবিএম ওয়ালি উর রহমান বলেন, বুধবার সকাল থেকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু হবে। মঙ্গলবার ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটের বুথ এবং ব্যালট পেপারসহ আনুসঙ্গিক সকল জিনিস নির্বাচন কমিশনের তত্বাবধানে রয়েছে। তিনি বলেন, আইনজীবী সমিতি ভবনের হল শহীদ শফিউর রহমান মিলনায়তন সহ আশে পাশের সকল বারান্দায় ভোট গ্রহণের জন্য বুথ তৈরি করা হয়েছে এবং যাতে ভোটাররা নিবিঘ্নে ভোট প্রয়োগ করতে পারে তার ব্যবস্থাও রয়েছে।

নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতিসহ ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। গত ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিলের সময় ছিল। ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ছিল। মোট ৩৪ জন মনোনয়নপত্র দাখিল করলেও দুজন প্রত্যাহার করায় এখন প্রার্থী রয়েছেন ৩২ জন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ৪ জন , কোষাধ্যক্ষ পদে ২ জন, সহ-সম্পাদক পদে ৫ জন এবং সদস্য পদে ১৪ জন চুড়ান্ত ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে ভোটার সুপ্রিকোর্টের মোট ৫ হাজার ২৮ জন আইনজীবী। বুধবার ২৩ ও পরদিন বৃহস্পতিবার ২৪ মার্চ সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট হারুনুর রশীদ। সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট এবিএম ওয়ালি উর রহমানসহ সাত জন আইনজীবী।

নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামীগ ও সমমনাদের সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ও বিএনপি ও সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলে প্রার্থীদের জমজমাট প্রচরণা লক্ষ্য করা গেছে।

এ নির্বাচনে সমন্বয় পরিষদের সাদা প্যানেল সভাপতি পদে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূইঁয়ার নেতৃত্বে একটি প্যানেল এবং অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেলে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও সম্পাদক পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাদা প্যানেল থেকে সহ-সভাপতি পদে মো. তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রমজান আলী শিকদার, সহ-সম্পাদক পদে দুজন হচ্ছেন এ.কে.এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সিরাজ প্রতিদ্বন্ধিতা করছেন।

এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন-কুমার দেবুল দে, খান মুহাম্মদ শামিম আজিজ, মো. আজিজ মিয়া (মিন্টু), মো. হাবিবুর রহমান (হাবিব),মোহাম্মদ আশরাফুল ইসলাম, নাসরিন সিদ্দিকা (লিনা) ও সাহানা পারভিন।

নীল প্যানেলে অন্য প্রার্থীরা হলেন-সহ-সভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নী ও মো. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে মো. শহিদুজ্জামান ও মো. ইউসুফ আলী।

এছাড়া এ প্যানেল থেকে সদস্যপদে প্রার্থীরা হলেন- মমতাজ বেগম (বিউটি), মো. কামাল হোসেন, মো. নাসির উদ্দিন খান (সম্রাট), নাসির উদ্দিন আহমেদ অসিম, নাসরিন ফেরদৌস, রেজাউল করিম (রেজা)ও এস কে তাহসিন আলী।

নির্বাচনে অংশ নেয়া প্যানেল ও প্রার্থী এবং তাদের সমর্থকেরা সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের চেম্বারে, বারের সকল হল রুমে, লাইব্রেরি, সুপ্রিমকোর্ট বার ভবনের প্রবেশ দ্বারে আইনজীবী ভোটারদের মাঝে লিফলেট ও প্যানেল পরিচিতি বিতরণ, প্রার্থীর কার্ড বিলি করে ভোট প্রার্থনা করছেন। এছাড়া ফেসবুক,এসএমএস ও ফোন করেও ভোট প্রার্থনা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |