1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কি আছে এবারের ঈদের ছবিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতার অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি খাতে নেটওয়ার্কিং জোরদারে বেসিসের ইফতার আয়োজন আইসিটি খাতের অংশীজনদের নিয়ে বিআইজেএফের ইফতার নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’

হজ পরিচালনায় একসঙ্গে কাজ করবে মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মো: গোলাম রাশেদ: আসন্ন ২০১৬ সালের হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য মন্ত্রণালয় ও সংসদীয় কমিটি একসঙ্গে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেছে। হজের বিষয়ে কোনো ধরনের অনিয়ম হলে কমিটির সকল সদস্য জিরো টলারেন্স প্রদর্শনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।

জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এই ঐক্যমত হয়। কমিটির সভাপতি বজলুল হক হারুন বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য এ.কে.এম.এ আউয়াল (সাইদুর রহমান), আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, মোহাম্মদ আমির হোসেন এবং দিলারা বেগম বৈঠকে অংশ নেন।

বৈঠকে হজ কার্যক্রমকে সঠিকভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারিভাবে গমনেচ্ছু হজ যাত্রীদের জন্য নির্ধারিত কোটা পূরণ না হলে সেই কোটা খালি রাখার সুপারিশ করা হয়। বেসরকারিভাবে গমনেচ্ছু হজ যাত্রীদের মাধ্যমে সেই কোটা কোনভাবেই পূরণ না করার সুপারিশ করা হয়।

বৈঠকে হজ যাত্রীদের কাছ থেকে খরচ বাবদ সংগৃহীত টাকা হজ এজেন্সি অব বাংলাদেশের (হাব) একাউন্টে কোনভাবেই জমা না রাখার সুপারিশ করা হয়। এছাড়া হজ যাত্রীদের জন্য তৈরি করা ব্যাগের নমুনা এ সংক্রান্ত সংসদীয় সাব-কমিটির কাছে উপস্থাপন করে মান যাচাইয়ের মাধ্যমে সরবরাহ করার সুপারিশ করা হয়।

বৈঠকে  কালো তালিকাভুক্ত ও অভিযুক্ত ১০৪টি হজ্জ এজেন্সি নিয়ে আলোচনা হয় । হজ এজেন্সিগুলোর জরিমানা সম্পর্কে সংসদের ফ্লোরে ধর্মমন্ত্রী কর্তৃক উত্থাপিত জরিমানার পরিমাণের সাথে কমিটির নিকট মন্ত্রণালয় থেকে উত্থাপিত জরিমানার পরিমাণ কতটুকু সামঞ্জস্যপূর্ণ  তা খতিয়ে দেখে কমিটির পরবর্তী বৈঠকে বিস্তারিত প্রতিবেদন দেয়ার সুপারিশ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |