ইমন ফারজানা: ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা মঙ্গলবার ( ১৪ জুন) অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৪টায় গণভবনে এ সভার আহ্বান করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানান।