1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

দেশে আইএস নামে কোন সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০১৬
  • ২১২ বার পড়া হয়েছে

হুমায়ূন কবীর: দেশে আইএস নামে কোন জঙ্গি সংগঠন নেই বলে আবারো জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা ঘুরে দেখেছি, আইএস-এর কোনো অস্বিত্ব নেই। রাজধানীর গুলশান ও শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যে জঙ্গি হামলা করে বিদেশিদের হত্যার ঘটনা ঘটেছে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী তা সাহসিকতার সঙ্গে মোকাবেলা করেছে।

তিনি বলেন, দেশে কোনো আইএস নাই। যারা এসব ঘটনা ঘটিয়েছে তারা এদেশীয় ইসলাম বিরোধী সন্ত্রাসী। তারা জেএমবি, হুজি, আনছার উল্লাহ বাংলাটিম। এদেরকে কঠোর হাতে দমন করার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণির সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |