1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

যশোরে চিরনিদ্রায় শায়িত হলেন মুহিতুল

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সাজেদা হক: যশোরে গভীর শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার বাদী এএফএম মুহিতুল ইসলামকে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের ঝিকরগাছায় প্রথম জানাজার পর তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি মণিরামপুরের কাশিমপুর নিয়ে যাওয়া হয়। সেখানে জুম্মার নামাজের পর তার দাফন সম্পন্ন হয়েছে।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর বৃহস্পতিবার মধ্যরাতে মুহিতুল ইসলামের মরদেহ যশোরে নিয়ে আসা হয়। পরে শুক্রবার সকালে তার মরদেহ ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর প্রধানমন্ত্রীর পক্ষে বিএম মোজাম্মেল হোসেন, যশোর জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠন মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হোসেন, খুলনার সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম কামাল হোসেন, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |