1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

জঙ্গিবাদের পার্টনারদের উচ্ছেদ করতে হবে : ইনু

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: জঙ্গিবাদ ও জঙ্গিবাদের রাজনৈতিক পার্টনারদের একইসঙ্গে উচ্ছেদ করে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে প্রধান জাতীয় রাজনৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘জঙ্গিবাদ বিরোধী অভিযানের পদ্ধতি নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টি করে বেগম জিয়া ও বিএনপি জঙ্গিবাদীদের বাঁচানোর চেষ্টা করছে। তারা একই কায়দায় যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বাঁচাতে চেয়েছিল।’

খালেদা জিয়া ও বিএনপি যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদীদের সঙ্গে পার্টনারশীপের রাজনীতি ছাড়তে পারবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সভায় রাজনৈতিক ও সাংগঠনিক প্রতিবেদন উত্থাপন করেন দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। এছাড়া সভায় দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |