1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মিরপুর মোহাম্মদপুর ও বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

হাসিব ইশতিয়াকুর রহমান: মিরপুর, মোহাম্মদপুর ও বনানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউজ, রেস্টুরেন্ট, হোটেল ও বারসহ বাণিজ্যিকভাবে গড়ে ওঠা একাধিক প্রতিষ্ঠান ও ফুটপাতের র‌্যাম্প উচ্ছেদ করা হয়।

সকালে রাজউকের জোন-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে মিরপুরের পূর্ব মনিপুর এলাকায়  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১২৩৪/৪ নং হোল্ডিংয়ে ভবনের আবশ্যিক উন্মুক্ত স্থানের মধ্যে র‌্যাম্প, একটি গার্ডরুম ও বাউন্ডারি ওয়াল ভেঙে দেয়া হয়। এছাড়া ৬৮০/সি/৩/এ ,১২৩৪/২ , ১২৩৫/৩, ১২৩৬/১, ৬৪০/৪ ও  ৬৮০/৪ এর বাউন্ডারি ওয়াল রাস্তার ওপর নির্মাণ করায় তা ভেঙে অপসারণ করা হয়।

একই সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় অঞ্চল ৫ এর মোহাম্মদপুর এলাকার বছিলা রোড ও কাদেরাবাদ হাউজিংয়ে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বছিলা রোডের ইসলাম মার্কেটের ভবনের অনুমোদন না থাকায় ৮টি দোকান ও নোভা ব্লু বার্ড নামে একটি চাইনিজ রেস্তোরাঁ ভেঙে দেয়া হয়।

হোল্ডিং নং ৭/৭ এর ভবনের পার্কিংয়ের স্থলে নির্মাণাধীন ৬টি দোকান ভেঙে দেয়া হয়। হোল্ডিং নং ৭ এর ভবনের পার্কিংয়ের স্থলে একটি রেন্ট-এ-কার অফিস ও ‘বার্জার পেইন্ট্স’ এর একটি দোকান ভেঙে দেয়া হয়। এছাড়া কাদেরাবাদ হাউজিংয়ের ৬ নং রোডের ৫ নং হোল্ডিংয়ের পার্কিয়ের জায়গায় বাণিজ্যিকভাবে পরিচালিত চারটি দোকান ভেঙে ফেলা হয়।

রাজউকের জোন-৪ এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবুল মিয়ার নেতৃত্বে বনানী আবাসিক এলাকার ব্লক-এইচের ৭, ১০/এ ও ১০/বি রোডে উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ১০/এ নং রোডের ৩ নং হোল্ডিংয়ে নকশাবহির্ভূত বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাটুরী বাংলাদেশ’ নামক একটি রেস্তোরাঁ বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |