1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সন্ধ্যার পর হাতিরঝিলে যানবাহন চলাচল বন্ধ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

শবনম শাহজাহান: ইংরেজি নববর্ষের শেষ দিনের নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর হাতিরঝিলের সড়কে কোনো ধরনের যানবাহন প্রবেশ করবে না বলে নির্দেশিকা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নির্দেশনা অনুযায়ী এদিন রাত ৮টা থেকে পরদিন ভোর পর্যন্ত হাতিরঝিলের সড়কটি বন্ধ থাকবে।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সড়কটি বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। নির্দেশনা বাস্তবায়নে ইতোমধ্যে হাতিরঝিলের সড়কগুলোর অভিমুখে ব্যারিকেড প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে হাতিরঝিলের সড়ক বন্ধ থাকার কারণে গুলশানে প্রবেশের জন্য এই সড়কের যানবাহনগুলো শুধুমাত্র কাকলী এবং মহাখালীর আমতলী সড়ক ব্যবহার করতে পারবে।

তবে বের হওয়ার সময় হাতিরঝিল ছাড়া যেকোনো সড়ক দিয়ে তারা বের হতে পারবে।

হাতিরঝিলে প্রবেশ ছাড়াও ডিএমপির অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো হচ্ছে-

• ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত/সমাবেশ/উৎসব করা যাবে না।

• উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না।

• গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত নাগরিকরা রাত ৮টার মধ্যে স্ব-স্ব এলাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে।

• সন্ধ্যা ৬টার টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |