1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সব দলকে আস্থায় আনতে পারব : সিইসি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১২০ বার পড়া হয়েছে

হাসিব রহমান: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘আওয়ামী লীগ, বিএনপিসহ ছোট-বড় সব রাজনৈতিক দলকে আমরা আস্থায় আনতে পারব, এই আত্মবিশ্বাস আমাদের আছে।’

বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে শপথ নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কে এম নুরুল হুদা এসব কথা বলেন।

সিইসি নুরুল হুদা বলেন, ‘আমরা সাংবিধানিক দায়িত্ব পালনে শপথ নিয়েছি। আমরা সংবিধান এবং সংবিধানের অধীনে প্রণীত আইন-কানুন এবং বিধি-বিধানের ভিত্তিতে দায়িত্ব পালনে অটল এবং আপসহীন থাকব। নির্বাচন কমিশনের অভিজ্ঞতা এবং জ্ঞান কাজে লাগাব ও নির্বাচন কমিশন সচিবালয়ের দক্ষতা ব্যবহার করব। এ জন্য সরকার, সব রাজনৈতিক দল, সুশীল সমাজ, সংবাদমাধ্যম এবং জনগণের সহযোগিতা প্রত্যাশা করব।’

দায়িত্ব নেয়ার পর প্রাথমিক কাজের বিষয়ে এক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘প্রথম কাজ কমিশনার এবং সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা। এরপর আমরা দেখব, কী সমস্যা আছে, সেগুলো নির্ধারণ করে সমাধান কি হবে, তা প্রণয়ন করা।’

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নেয়ার চ্যালেঞ্জের বিষয়ে সিইসি বলেন, ‘আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই-সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। সহকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করে তারপর নির্ধারণ করব।’

এর আগে বুধবার বেলা ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি কে এম নুরুল হুদাসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি এস কে সিনহা। শপথ নেয়া কমিশনের অন্য চার সদস্য হলেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কবিতা খানম ও  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |