1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৬ বার পড়া হয়েছে

মোশাররফ হোসেন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে তথ্য অধিকারসমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করছে। বৃহস্পতিবার দুপুরে ‘হিমালয় দূহিতা’নেপালের প্রধান তথ্য কমিশনার কৃষ্ণহরি বাসকোটা তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এক বৈঠকে তিনি এ কথা বলেন। দু’দেশের তথ্য কমিশনের মধ্যে তথ্য অধিকার সংক্রান্ত সহযোগিতা বাড়াতে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে নেপাল ও বাংলাদেশের তথ্য কমিশনকে অভিনন্দন জানান তিনি।

বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান, তথ্য কমিশনার অধ্যাপক ড. খুরশিদা বেগম সাঈদ, নেপালের তথ্য কমিশনার যশোদা দেবী তিমসিনা এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, নেপালের সঙ্গে তথ্য সংক্রান্ত সমঝোতা স্মারক দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক জানাশোনা ও সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করবে।

এছাড়া তথ্যমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের লুটনের মেয়র তাহির খান সাক্ষাৎ করেছেন। সচিবালয়ে সাক্ষাৎকালে হাসানুল হক ইনু ব্রেক্সিট-উত্তর যুক্তরাজ্যে বাংলাদেশিদের কর্মসংস্থান, সংস্কৃতিনির্ভর তথ্য এবং পণ্য প্রসারের বিষয় নিয়ে মেয়রের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

ফজলুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নওয়াজিশ তাহনুন, লুটনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ফজিলাত খান এবং তথ্যমন্ত্রীর একান্ত সচিব ড. মোল্লা মাহমুদ হাসান এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |