1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরওয়েতে শেষ হলো জাতিসংঘের ২০তম ইন্টারনেট গভর্নেন্স ফোরামের বার্ষিক সভা অবিশ্বাস্য মূল্যে অপোর অনবদ্য ডিভাইস নেপাল কে হারিয়ে ফাইনালে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে বাংলাদেশ বিএনপিকে নিয়ে একটি মহলের মিথ্যাচার ও স্থায়ী কমিটির একজন সদস্যকে নিয়ে অপপ্রচার অতুলনীয় ডিজাইন ও মুগ্ধতাকে সঙ্গে নিয়ে বাজারে আসছে ‘অপো এ৫ প্রো’ মুশফিক-শান্তদের বেতনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ছে ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল ইরানের অর্থমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক সাইবার কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ট্রাম্পের কাছে অপদস্থ হওয়ার পরও খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরে প্রস্তুত ইউক্রেন

পুলিশের ব্যানারে ভাষাসৈনিকের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২০ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান খান রোমেলঃ একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, বরকতসহ অসংখ্য ভাষাসৈনিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই শহীদ দিবস। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের ছবি না দিয়ে মহান একাত্তরের শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছবিটি ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ত্রুটিপূর্ণ এই ব্যানারটি রাজধানীর রমনায় টানানো ছিল। তবে পরে এটি খুলে ফেলা হয়।

এত বড় ভুল দিয়ে একটি দায়িত্বশীল বাহিনীর ব্যানার কীভাবে তৈরি হলো জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  বেস্ট নিউজকে বলেন, ‘ব্যানার তৈরির দায়িত্ব ও এটি চূড়ান্ত অনুমোদন দেন ডিএমপির লজিস্টিক বিভাগের যুগ্ম-কমিশনার ইমাম। ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে ডিএমপি ও পুলিশ সদর দফতরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে এত বড় ভুল দিয়ে ব্যানার তৈরি হলো তা নিয়ে কাজ করছে ডিএমপি।’

ব্যানারটির ওপরে লেখা ছিল, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।’ মাঝে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’ তার নিচে ব্লক অক্ষরে লেখা, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’।

ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশের ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বেস্ট নিউজকে বলেন, ‘আমরা (ডিএমপি) ব্যানার টানাই নাই। কারা টানিয়েছে তা আমরা দেখছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |