1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দিতি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিত্রনায়িকা দিতি। তার মেয়ে লামিয়ার ফেসবুক স্ট্যাটাসে জানা গেলো, দিতি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সেজন্য লামিয়া তার মায়ের জন্য সকলের কাছে দোয়া চাইলেন।

লামিয়া আরো লেখেন, ‌‘ক্যানসার বা টিউমার নয়, রেডিয়েশনের পার্শ্বপ্রতিক্রিয়ায় মায়ের ‘পারকিনসন’ রোগ হয়েছে। এটি এখন দ্বিতীয় পর্যায়ে চলে গেছে। মা আসলে মারা যাচ্ছে। এ মুহূর্তে তার বেঁচে থাকার বিষয়টি ডাক্তারদের আয়ত্বের বাইরে।’

দিতি এখন চেন্নাইয়ে মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে (এমআইওটি) আছেন। সেখানে তার পাশে আছে ছেলে সাফায়েত চৌধুরী ও মেয়ে লামিয়া চৌধুরী।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতার জন্য চেন্নাই টু ঢাকা যাতায়াতের মধ্যে রয়েছেন অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ায় চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজিতে দুই দফায় চিকিৎসা নিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |