1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ থেকে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ৩৫৬ বার পড়া হয়েছে

বাপ্পী আশরাফঃ পবিত্র ঈদুল আজহার পর শুরু হলো ‘আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। আজ সোমবার থেকে টানা ১০ দিন বিনা মূল্যে অনলাইনে দেখা যাবে আন্তর্জাতিক এ উৎসবের সিনেমাগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ওয়েবসাইট ও উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি চলচ্চিত্রগুলো উপভোগ করা যাবে।

দ্বাদশ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী করোনা মহামারির কারণে এ বছর অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে প্রতিদিন দেখানো হবে ২০টি করে মোট ২০০টি চলচ্চিত্র। প্রতিটি চলচ্চিত্র ২৪ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে দেখা যাবে। উৎসবের জন্য এ বছর বিশ্বের ১০৬টি দেশ থেকে জমা পড়েছে মোট ২ হাজার ৫৮৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিচারকেরা সেগুলো থেকে বেছে ৩৮টি অ্যানিমেশন, ১৬টি তথ্যচিত্র, ১২টি ওয়ান-মিনিট শর্টস, ২৩টি শরণার্থীবিষয়ক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচন করেছেন।

এ উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী ছাড়াও রয়েছে চলচ্চিত্র আড্ডা ও আলোচনা ‘আইআইইউএসএফ টকস’, যেখানে অংশ নিতে পারবেন দর্শকেরাও। ১২ আগস্ট উৎসবে বিজয়ী চলচ্চিত্রের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে।

‘টেক ইয়োর ক্যামেরা, ফ্রেম ইয়োর ড্রিম’ স্লোগান নিয়ে ২০০৭ সাল থেকে শুরু হয় আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। বিশ্বব্যাপী তরুণ নির্মাতাদের সৃজনশীলতাকে বড় পর্দায় দর্শকদের সামনে তুলে ধরার উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এ উৎসবের আয়োজন করে থাকে। উৎসবের দ্বাদশ এ আয়োজনে সহযোগিতা দিচ্ছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংসদের ওয়েবসাইট www.dufs.org এবং ইউটিউব চ্যানেল https://bit.ly/2Pg2gTS -এ গিয়ে উৎসবের ছবি দেখা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |