1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নতুন শিল্পনীতিতেও অগ্রাধিকার পাচ্ছে প্লাস্টিক খাত

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নতুন শিল্পনীতিতে আগের মতোই প্লাস্টিক খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ খাতের প্রসার ও গুরুত্ব বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধন অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন শিল্পমন্ত্রী আমুর হোসেন আমু। বাংলাদেশ প্লাস্টিক পণ্য উৎপাদন ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)-এর আয়োজনে আন্তর্জাতিক এ প্লাস্টিক মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।

শিল্পমন্ত্রী বলেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে একটি বিকাশমান শিল্পখাত। ২০১০ সালের জাতীয় শিল্পনীতিতে এ খাতকে অগ্রাধিকার দেয়া হয়। নতুন শিল্পনীতিতেও সেটি করা হবে। তিনি বলেন, দেশে ও বিদেশে বাংলাদেশের প্লাস্টিক ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠছে। দেশের বাজারে প্লাস্টিক পণ্যের ব্যবহার প্রতি বছর ২০ শতাংশ হারে বাড়ছে। আমাদের প্লাস্টিক পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রফতানি হচ্ছে।

প্লাস্টিক খাতকে দেশের উদীয়মান শিল্প হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এ জন্য একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলা হচ্ছে। পরিবেশ বান্ধব শিল্প স্থাপনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রয়োজনীয় নীতি সহায়তা পেলে ২০২১ সালে প্লাস্টিক পণ্য রফতানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলেও জানান শিল্পমন্ত্রী।এ সময় একটি আধুনিক প্যাকেজিং আইন তৈরির অনুরোধ করেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানের বিশেষ অতিথি এফবিসিসিআই সভাপতিও এর পক্ষে মত দেন। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |