বিনোদন প্রতিবেদক: ধুম থ্রি’ সিনেমার টাইটেল ট্র্যাকের অফার ফিরিয়ে দেয়া জনপ্রিয় বাংলাদেশি ব্যান্ড ‘ওয়ারফেজ’ এবার প্রথমবারের মত সিনেমার টাইটেল ট্র্যাক করতে যাচ্ছে। সিনেমার নাম ‘চল যাই’। ছবিটি পরিচালনা করছেন মীরাক্কেল- সিজোন সিক্সের জয়েন্ট উইনার খালিদ মাহবুব তূর্য।
‘চল যাই’ সিনেমার টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন, শিহাব রাহমানিয়া। গানটিতে সুর, সংগীত ও কণ্ঠ দিতে এখন ব্যস্ত ওয়ারফেজ।
বাংলাদেশের জনপ্রিয় হার্ড রক মেটাল ব্যান্ড ওয়ারফেজের প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিলো ১৯৯১ সালে। ‘ওয়ারফেজ” শিরোনামের অ্যালবামটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।