1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

ঢাকা কালচারাল রিপোটার্স ইউনিটির শোবিজ অ্যাওয়ার্ড প্রদান

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

ইমন ফারজানা: শুক্রবার কেআইবি ইনস্টিটিউট বাংলাদেশ-এ অনুষ্ঠিত হয়েছে ডিসিআরইউ (ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি) শোবিজ অ্যাওয়ার্ড-২০১৫। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শফিউল আলম বাবু ও পারিহা লিমা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পপ তারকা হিসেবে পুরষ্কার পেয়েছেন বেস্ট নিউজ ডট কম ডট বিডির উপদেষ্টা এবং বাংলাদেশের অন্যতম সংগীত শিল্পী মেহেরীন ভূইয়া।

এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়—আজীবন সম্মাননা-মামুনুর রশিদ (নাট্যব্যক্তিত্ব), একেএম জাহাঙ্গীর খান (চলচ্চিত্র প্রযোজক, দেশীয় চলচ্চিত্রে মুভিমোগল খ্যাত), শহীদুল হক খান (প্যাকেজ নাটক নির্মাণের প্রবক্তা), দিলারা (চলচ্চিত্রাভিনেত্রী), ফিরোজ এম হাসান (চলচ্চিত্রের প্রবীণ স্থির চিত্রগ্রাহক), বিশেষ সম্মাননা-ডায়মন্ড ওয়ার্ল্ড (শ্রেষ্ঠ ডায়মন্ড কোম্পানি), মনসুর উল হক (সমাজসেবায় বিশেষ অবদানের জন্য), সাজেদুর রহমান মুনিম (আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার), রিমন মাহফুজ (সাংবাদিক), আবুল হোসেন মজুমদার (সংগঠক), জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী (শ্রেষ্ঠ রত্ন ও হস্তরেখা বিশারদ), জাহাঙ্গীর কবীর (ইভেন্ট অর্গানাইজার), চলচ্চিত্র-ফেরদৌস, শ্রেষ্ঠ অভিনেতা (এক কাপ চা), মৌসুমী (শ্রেষ্ঠ অভিনেত্রী, তারকাঁটা), এস এ হক অলিক, শ্রেষ্ঠ পরিচালক, (আরো ভালোবাসবো তোমায়), হাবিব ওয়াহিদ, শ্রেষ্ঠ প্লে-ব্যাক শিল্পী (আরো ভালোবাসবো তোমায়), টেলিভিশন-মীর সাব্বির, শ্রেষ্ঠ অভিনেতা, (নোয়াশাল-ধারাবাহিক নাটক), মৌসুমী হামিদ, শ্রেষ্ঠ অভিনেত্রী, (কুটুম আসছে), স্বাগতা (আলোচিত অভিনেত্রী), নাবিলা আলম পলিন, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী, (নীলাম্বরী-ধারাবাহিক), ডিএতায়েব, শ্রেষ্ঠ অভিনেতা, (গরু চোর-একক নাটক), মেলিতা মেহজাবীন অর্পা, শ্রেষ্ঠ শিশুশিল্পী, (বিন্দু বিসর্গ- ধারাবাহিক নাটক), কায়সার আহমেদ, শ্রেষ্ঠ পরিচালক, (ঘোমটা-ধারাবাহিক নাটক), নৃত্য-ইভান শাহরিয়ার সোহাগ, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী (পুরুষ), মেহজাবীন, শ্রেষ্ঠ নৃত্যশিল্পী (নারী), সামিয়া জাবিন (নবাগত নৃত্যশিল্পী ), কবিরুল ইসলাম রতন, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, তানজিল, শ্রেষ্ঠ ডান্স কোরিওগ্রাফার ও গ্রুপ, ঈগলস, আনোয়ার হোসেন পাশা (তরুণ শিল্প উদ্যোক্তা), র্যাম্প-রুখসানা আলী হীরা, শ্রেষ্ঠ র্যাম্প মডেল (নারী), আব্দুল্লাহ আল মাহফুজ রাজ শ্রেষ্ঠ র্যাম্প মডেল (পুরুষ), লুনা শ্রেষ্ঠ র্যাম্প কোরিওগ্রাফার (নারী), সৌরভ সোহাগ, শ্রেষ্ঠ র্যাম্প কোরিওগ্রাফার (পুরুষ), সঙ্গীত-এসআই টুটুল, শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী (পুরুষ), কনা শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী (নারী), মেহেরিন ভূইয়া (শ্রেষ্ঠ পপ তারকা), শেখ জসিম (শ্রেষ্ঠ গজলশিল্পী), ধ্রুব গুহ (জনপ্রিয় সঙ্গীতশিল্পী), মুহিন আলোচিত সঙ্গীতশিল্পী (পুরুষ), টিনা মুস্তারী, আলোচিত সঙ্গীতশিল্পী (নারী), খন্দকার বাপ্পি (নবাগত সঙ্গীতশিল্পী), তানভীর তারেক (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক), মীর হাসান স্বপন (ডিসিআরইউ থিম সং)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |