1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

শাবনূরের অপেক্ষায় মানিক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৬৮ বার পড়া হয়েছে

জোবায়ের হোসেন: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক দিন গুনছেন নন্দিত চিত্রনায়িকা শাবনূরের জন্য। মানিকের নতুন ছবি ‘এতো প্রেম এতো মায়া’তে কাজ করার কথা শাবনূরের। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে এই নায়িকাকে।

ছবিটিতে শাবনূর অভিনয় করবেন ফেরদৌসের বিপরীতে। এখানে তাকে দেখা যাবে শিক্ষিকা চরিত্রে।

চলতি বছরের শুরুর দিকে শোনা গিয়েছিল, মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমায় অভিনয় করবেন শাবনূর। এরপর গত মে মাসে ‘এত প্রেম এত মায়া’ শিরোনামের একটি সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল শাবনূরের। কিন্তু গরমের কারণে শুটিং শিডিউল বাতিল করেন তিনি।

এরপর ঈদুল ফিতরের পর ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার কথা থাকলেও শারীরিক ফিটনেস ঠিক না থাকার কারণে শুটিংয়ে অংশ নেননি এই অভিনেত্রী। এদিকে গেল ১ আগস্ট টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে অন্যান্য শিল্পী নিয়ে ১০ দিনের শুটিং করেন পরিচালক।

তখন শাবনূর কথা দেন কুরবানি ঈদের পর শুটিংয়ে অংশ নেবেন। এবার চলছে সেই প্রতীক্ষাই। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘কুরবানির ঈদের পর ‘এত প্রেম এত মায়া’ ছবির শুটিংয়ে শাবনূর অংশ নেবেন বলে আমাকে কথা দিয়েছেন। আমি শাবনূরের অপেক্ষায় আছি। শাবনূর দেশে ফিরলেই নতুন করে শুটিং শুরু করব। আগামী সপ্তাহেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’

তিনি আরো বলেন, শাবনূর দেশে আসলে বিএফডিসি, রাঙ্গামাটি, কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে এ চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ হবে।

প্রসঙ্গত, এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও পিয়া বিপাশা। এই দুই তারকা প্রথমবারের মতো জুটি বেঁধে পড় পর্দায় হাজির হচ্ছেন। ইয়োলো প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এ চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ, আরেফিন রুমি ও জেকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |