1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ এশিয়ান টিভিতে দেখা যাবে ‘‘শাওন এবং পাখি’’

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

15058757_1179687068776820_378225937_n

শবনম শাহজাহান: হারুন রশীদ খোন্দকার রচিত এবং ফুয়াদ আহমেদ অয়ন ও তাহজীব নুরুল মোমেন বাঁধন এর চিত্রনাট্য ও পরিচালনায় এ.আর মিডিয়া প্রোডাকশনের এক পর্বের সিঙ্গেল নাটক ‘‘শাওন এবং পাখি’’ আজ রাত ১০ টায় এশিয়ান টিভিতে প্রচারিত হবে। ‘‘শাওন এবং পাখি’’ একটি শিক্ষামূলক রোমঞ্চকর পাখি প্রেমিক এক যুবকের গল্প। প্রায়ই দু:স্বপ্ন দেখে শাওন। হঠাৎ একদিন সে এবং তার বন্ধুরা একটি পাখিকে বন্দি করে তাকে পালন করতে শুরু করে। হঠাৎ এক প্রচন্ড ঝড়ে পাখিটি মারা যায় এবং একই রাতে শাওন একটি দু:স্বপ্ন দেখে যে দৈত্যরা তাকে তার মায়ের কাছ থেকে ধরে নিয়ে যাচ্ছে। আরো বিভিন্ন ঘটনার মাধ্যমে শাওন বুঝতে পারে যে, পাখিটিকে ধরে এভাবে খাঁচায় বন্দি করে সে অনেক বড় ভুল করেছে। সে বুঝতে পারে যে ‘‘বন্যরা বনে সুন্দর শিশুরা মার্তৃকোলে’’। এছাড়াও নাটকে যুবক যুবতির (তৌসিফ এবং স্পর্শিয়া) দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প, গণেশ স্যারের খিটমিটে মেজাজ ও হাস্যকর কিছু দৃশ্যের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘‘শাওন এবং পাখি’’নাটকটি।
নাটকটিতে অর্চিতা স্পর্শিয়া, তেওসিফ মাহবুব, কাজী উজ্জ্বল, অশোক বেপারী, সাবেরী আলম, আফসারসহ আরও অনেকে অভিনয় করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |