1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

সাম্প্রদায়িকতা প্রতিহতের শপথে আওয়ামী লীগের বিজয় র‌্যালি

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

গৌরব সিংহ হাজারীঃ সাম্প্রদায়িকতা প্রতিহত করার শপথে রাজধানীতে বিজয় র‌্যালি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার দুপুরের আগেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মুখে আসতে থাকে। র‌্যালি পূর্ব এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার প্রধান বিপদ সাম্প্রদায়িকতা। আজকের শপথ- শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ, প্রতিহত করবো। সাম্প্রদায়িকতাকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো এটাই আজকের দিনের শপথ।

র‌্যালিতে অংশ নিতে দুপুর থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর সামনের রাস্তায় সমবেত হতে থাকেন। নেতা-কর্মীরা ঢাকা মহানগরীর বিভিন্ন থানা, ওয়ার্ড, মহল্লা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন। বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার আগেই মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা লোকে লোকারণ্য হয়ে পড়ে। ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এ র‌্যালিতে শিশু, কিশোর, ছাত্র, যুবাসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিটি শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |