গৌরব সিংহ হাজারীঃ সাম্প্রদায়িকতা প্রতিহত করার শপথে রাজধানীতে বিজয় র্যালি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শুক্রবার দুপুরের আগেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সম্মুখে আসতে থাকে। র্যালি পূর্ব এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার প্রধান বিপদ সাম্প্রদায়িকতা। আজকের শপথ- শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতাকে প্রতিরোধ, প্রতিহত করবো। সাম্প্রদায়িকতাকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করবো এটাই আজকের দিনের শপথ।
র্যালিটি শাহবাগ, কাঁটাবন, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হয়।