1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই

স্টাফ রিপোর্টার: পাবনার রূপপুরে দুই হাজার চার শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে রাশিয়ার এটমস্ট্রয় এক্সপোর্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এক লাখ কোটি টাকার চুক্তি সই করেছে সরকার। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। খবর ইউএনবির।
বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং রাশিয়ার পক্ষে ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাভুসকিন ওই চুক্তিপত্রে সই করেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমানের সভাপতিত্বে চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, অর্থমন্ত্রী বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান ও বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভ।
মন্ত্রী পরিষদ ক্রয় কমিটি গত বুধবার ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলারের এই চুক্তির অনুমোদন দেয়। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ১ হাজার ২০০ কোটি টাকা। চুক্তি অনুযায়ী, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থাকবে। প্রতিটি ইউনিট ১ হাজার ২০০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদন করবে। প্রথম ইউনিটটি ২০২৩ সালের অক্টোবর মাস থেকে আর দ্বিতীয় ইউনিটটি ২০২৪ সালের অক্টোবর মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |