1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

রায়পুরে বিএনপি’র মেয়র প্রার্থীকে শোকজ, ২ কর্মীকে জরিমানা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

bestnewslogo

গোলাম রাশেদঃ লক্ষèীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানীকে শোকজ করেছে রির্টানিং অফিসার। এছাড়াও তার দুই কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ২৩ ডিসেম্বর রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন তাদের প্রত্যেকের দুই হাজার টাকা করে জরিমানা করেন। এ সময় বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানীকে শোকজ করেন লক্ষèীপুর জেলা নির্বাচন অফিসার ও রায়পুর পৌর নির্বাচনের রির্টানিং অফিসার সোহেল সামাদ। দন্ডপ্রাপ্তরা হলেন বিএনপির কর্মী পৌরসভার ২ নম্বর দেনায়েতপুর ওয়ার্ডের মৃত আবদুল ওয়াহাবের ছেলে ইকবাল হোসেন (৪২) ও একই এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে মোশারেফ হোসেন (৩৮)।
লক্ষèীপুর জেলা নির্বাচন অফিসার ও রায়পুর পৌর নির্বাচনের রির্টানিং অফিসার সোহেল সামাদ জানান, সন্ধ্যায় পৌরসভার দেনায়েতপুর এলাকায় বিএনপির মেয়র প্রার্থী এবিএম জিলানীর পক্ষে মিছিল বের করা হয়। এ সময় তৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তাদের প্রত্যেকের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির প্রার্থী এবিএম জিলানীকে শোকজ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম হোসেন জরিমানা ও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজনীতি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |