1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

আজ পল্লীকবি জসীম উদদীনের ১১৩তম জন্মবার্ষিকী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: আজ পহেলা জানুয়ারি পল্লীকবি জসীম উদদীনের ১১৩তম জন্মবার্ষিকী। ১৯০৩ সালের এই দিনে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রয়াত এ বিশিষ্ট কবির জন্মদিনকে ঘিরে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় কবির মাজারে পুস্পমাল্য অর্পণ, সকাল ৯টায় আলোচনা সভা ও কবির লেখা কবিতা থেকে পাঠ।

কবির জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুর রশিদ, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিরা। পরে সকাল ১০টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতি বছরের মতো এবারও কবির বাড়ি সংলগ্ন স্থানে ১৫ জানুয়ারি থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠিত হবে ‘জসীম পল্লীমেলা’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |