1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

৯ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ২১১ বার পড়া হয়েছে

মো: ইউসুফ: আগামী ৯ জানুয়ারি ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। দলটির জাতীয় (কেন্দ্রীয়) সম্মেলনের তারিখ নির্ধারণ করতে এই সভা আহ্বান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা।

সভায় আলোচনার মূল বিষয় হবে জাতীয় সম্মেলন। ডিসেম্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর আগে গত অক্টোবরে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক সভায় ডিসেম্বরে জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত হয়। কিন্তু ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের কারণে এই সভা পিছিয়ে দেওয়া হয়েছে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী দুই মাসের মধ্যে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। ৯ জানুয়ারির কার্যনির্বাহী সংসদের সভায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।এছাড়া, সভায় সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে মূল্যায়ন করা হবে। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় লাভ করেছে।নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বাইরে অনেকে বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের ইতোমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। কার্যনির্বাহী সংসদের এই সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ারও সম্ভাবনা আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |