1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

মির্জা ফখরুলের গণতন্ত্র পুনরুদ্ধারের আশা

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬
  • ২০৬ বার পড়া হয়েছে

ইশতিয়াক আহমেদ: হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনা নতুন বছরে বিএনপির চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ২০১৬ সালের প্রথম দিনে আমরা প্রত্যাশা করছি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। এই নতুন বছরে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্ত উন্মোচিত হবে, গণতন্ত্রের জয় হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সহ-সভাপতি আজমল হোসেন পাইলট প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |