ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার পর থেকে যেসব ক্ষেত্রে অভাবনীয় সাফল্য এসেছে তার মধ্যে তথ্য প্রযুক্তি খাত অন্যতম। অনলাইনে ভূমির খতিয়ানের ও নামজারীর আবেদন, রাজউকের প্ল্যান পাশের আবেদন, পাসপোটের আবেদন, অনলাইনে শিক্ষা প্রতিষ্ঠানে ভতির আবেদন, পরীক্ষার ফলাফল প্রদান, জয়েন্ট স্টকে কোম্পানী নিবন্ধন ও রিটান প্রদানসহ আরও নানা প্রয়োজনীয় কাজে তথ্যপ্রযুক্তি ব্যবহূত হচ্ছে। তবে ট্যাক্স প্রদানের মতো একটি বিষয় এখনো রয়ে গেছে অনলাইন সেবার বাইরে। তাই যেসব ক্ষেত্র এখনো অনলাইন সেবার বাইরে আছে সেইসব খাতকে অনতিবিলম্বে অনলাইন সেবার আওতায় আনতে হবে। একটি সুন্দর বাংলাদেশ তৈরির জন্য অনলাইন সেবার পরিধি বাড়ানো এবং ডিজিটাল সেবাকে জনগণের দরজায় পৌছে দেবার কোন বিকল্প নাই।