1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বেগম জিয়া জঙ্গীবাদি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন: তথ্যমন্ত্রী

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: আজ দুপুরে যশোর টাউন হল রওশন আলী মঞ্চে জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে জঙ্গীবাদি যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। এর পিছনে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে। সাংবিধানিক প্রক্রিয়া বানচাল করাই খালেদার উদ্দেশ্য উল্লেখ করে ইনু বলেন, বিএনপি নেতার এই যুদ্ধের মোকাবেলা করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকার। বেলা ১২টায় শহরের টাউন হল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগুন যুদ্ধের চক্রান্ত, যুদ্ধাপরাধীদের সাজা, এমনকি জঙ্গীবাদি তান্ডব মোকাবেলায় এই সরকার সফল হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশে আর কোনদিনও রাজাকারের সরকার, জঙ্গীবাদের সরকার বা সামারিক সরকার হবে না। বর্তমানে এটাই বাংলাদেশের রাজনীতির মূল লক্ষ্য।

জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরিন আক্তার এমপি, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, দফতর সম্পাদক আনোয়ার ইসলাম বাবু, সমবায় বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বাবু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |