1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

বিএনপির কার্যালয় দখলের চেষ্টা করলো আসল বিএনপির

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ২০৩ বার পড়া হয়েছে

সালাউদ্দিন আহমেদ রাজন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ‘দখল’ নিয়ে বিএনপি ও ‘আসল বিএনপি’র নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে পুলিশ। শনিবার বিকেল চারটার দিকে এই সংঘর্ষ হয়। পুলিশের ফাঁকা গুলির পর নয়াপল্টন ছেড়ে গেছে ‘আসল বিএনপি’র নেতাকর্মীরা।

জানা গেছে, সাড়ে তিনটার দিকে ‘বিএনপির পুনর্গঠনের নেতা’ কামরুল হাসান নাসিমের নেতৃত্বে দেড়শ’ নেতাকর্মী হাতে স্ট্যাম্প ও মাথায় পতাকা বেঁধে পল্টন থানার সামনের এলাকা থেকে কেন্দ্রীয় কার্যালয় দখলে আসতে থাকেন। সেই সময় কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন বিএনপির প্রায় তিনশ’ নেতাকর্মী। ‘আসল বিএনপি’র কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেই তাদের ধাওয়া দেন বিএনপির নেতাকর্মীরা। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। পরে নয়াপল্টন এলাকা থেকে সরে যান ‘আসল বিএনপি’র কর্মীরা। তবে কার্যালয়ের সামনে ফের অবস্থান নেন বিএনপির কর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |