1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২ জানুয়ারী, ২০১৬
  • ২১৫ বার পড়া হয়েছে

হাসিব ইশতিয়াকুর রহমান: আগামী ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম সচিবালয়ের মিডিয়া সেন্টারে আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, খসড়া তালিকায় ৪৩ লাখ ৬৮ হাজার ৪৭ জন ভোটার অন্তর্ভূক্ত হয়েছেন। ২০১৫ সালের ১ এপ্রিল পর্যন্ত ডাটাবেজ অনুসারে ভোটার রয়েছেন ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। নতুন ভোটারসহ এখন দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১০ কোটি ৫ লাখেরও বেশি।

ইসি সচিব জানান, আগামী ১৭ জানুয়ারির মধ্যে প্রকাশিত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হওয়া কারও বিরুদ্ধে আপত্তি দেয়া যাবে। এছাড়াও নতুন তালিকায় কোন তথ্য ভুল থাকলে একই সময়ের মধ্যে সংশোধনের জন্য আবেদন করা যাবে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২২ জানুয়ারি অভিযোগ নিষ্পত্তি করবে। পরে ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সিরাজুল ইসলাম বলেন, হালনাগাদকৃত ভোটার তালিকা জেলা, থানা, রিভাইজিং অথরিটি অফিস, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড অফিস, ক্যান্টমেন্ট বোর্ড, রেজিস্ট্রেশন অফিসসহ জনগুরুত্বপূর্ণ স্থানে প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, খসড়া ভোটার তালিকায় পুরুষ ভোটার ২২ লাখ ৯৭ হাজার ৮৯৫ জন ও নারী ভোটার রয়েছেন ২০ লাখ ৭০ হাজার ১৫২ জন। তালিকা হালনাগাদ করার সময় মৃত ৭ লাখ ৩৫ হাজার ৮৭১ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এদের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ৭৯৯ জন পুরুষ ও ২ লাখ ৫০ হাজার ৭২ জন নারী ভোটার।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |