1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

পররাষ্ট্রমন্ত্রী কাল সৌদি আরব যাচ্ছেন

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ জানুয়ারী, ২০১৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ইনা ফারজানা: পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তিনদিনের সরকারী সফরে আগামীকাল সৌদি আরব যাচ্ছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়েরের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। সফরকালে বুধবার পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিপক্ষের সঙ্গে রিয়াদে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বিস্তারিত পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে পারস্পরিক স্বার্থে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও তারা মতবিনিময় করবেন।

মাহমুদ আলী তার সফরকালে জেদ্দায় ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)-এর মহাসচিবের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া তিনি সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন। আগামী ৮ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |