ইমন ফারজানা: আজ বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শর্ত মেনে সমাবেশ করতে হবে।ডিএমপি সূত্র জানিয়েছে, দুই দলকে দেওয়া শর্তগুলো হলো- রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করা যাবে না, হাতে লাঠিসোঁটা বহন করা যাবে না, মাইক সীমিত জায়গার মধ্যে থাকবে, মিছিল করে সমাবেশে আসা যাবে না, যানজট সৃষ্টি করা যাবে না, সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করতে হবে।
আজ ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি হবে। দিনটিকে আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস ও বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে।