1. anikaslifebd@gmail.com : Khundkar Ayesha Shahriyar Anika : Khundkar Ayesha Shahriyar Anika
  2. khs@professionals.com.bd : bestnews : Khundkar Hasan Shahriyar
  3. khs85bd@gmail.com : Hasan Shahriyar : Khundkar Hasan Shahriyar
  4. rafat0071@gmail.com : Ashiqur Rahman : Ashiqur Rahman
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মামুনুলই বঙ্গবন্ধু কাপে বাংলাদেশের অধিনায়ক

বেস্ট নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ২০৫ বার পড়া হয়েছে

আবদুর রউফ খান: সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার পর দায় নিজের কাঁধে নিয়ে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মামুনুল ইসলাম। কিন্তু, কোচ মারুফুল হকের মত নিজের মত পরিবর্তণ করলেন এই ফুটবলারও। বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাক্কালে তিনি জানিয়েছিলেন, বাফুফে চাইলে নেতৃত্বে ফিরতে পারেন তিনি। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য আবারও নেতৃত্বভার গ্রহণ করতে যাচ্ছেন মামুনুল ইসলাম।

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবলে মারুফুল বাংলাদেশ দলের কোচ থাকাটা নিশ্চিত হয়েছে কয়েকদিন আগে। মঙ্গলবার মামুনুল ফিরিয়ে নিলেন তার ঘোষণা। পদ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দুই জন একদিনে। ফিরে আসার ঘোষণা আগে পরে-পার্থক্য বলতে এতটুকুই।

ভারতের কেরালায় অনুষ্ঠিত সাফ সুজুকি কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মামুনুল ইসলাম। ভুটানের বিরুদ্ধে খেলে অধিনায়কত্ব ছাড়েন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দায়িত্ব চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে বঙ্গবন্ধু গোল্ডকাপে অধিনায়ক থাকতে রাজী হতে হয়েছেন মামুনুলকে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ কড়া নাড়ছে দরজায়। হাতে সময় খুবই কম ছিল। অল্প সময়ে নতুন অধিনায়ক ও নতুন কোচ ঠিক করলে সেটা শুভ হতো না। বাফুফে তাই সে পথে যায়নি। বেছে নিয়েছে পুরনোদেরই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© ২০১৫-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত |