স্টাফ রিপোর্টার: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে মোনাজাতে অংশ নেন। এই সময় তার পরিবারের সদস্যরাও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার।