স্টাফ রিপোর্টার: ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে নিজ বাসভবন ফিরোজা থেকেই অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এর আগে গতবছর গুলশানের নিজ কার্যালয় থেকে মোনাজাতে অংশ নিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। কার্যত সেই সময় গুলশানে অবরুদ্ধ ছিলেন তিনি। টঙ্গীতে না গিয়ে নিজ বাসভবনে বসেই খালেদা জিয়ার মোনাজাতে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির গুলশান অফিসের একটি সূত্র।