আদালত প্রতিবেদক: বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। এর ফলে বিএনপির এই নেতার মুক্তিতে আর কোনো বাধা থাকল না।
মুদ্রা পাচারের এই মামলায় প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন সাবেক এই মন্ত্রী। মামলাটিতে বিচারিক আদালতে তার বিরুদ্ধে তিন মাস আগেই অভিযোগ গঠন করা হয়।